News Bangla 24 BD | তুরস্কে পুলিশ সদরদপ্তরে বোমা হামলায় নিহত ১১ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কিজরেতে দাঙ্গা পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭৮ জন। শুক্রবার এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

কিজরে শহরটির সিরনাক প্রদেশে অবস্থিত। এই প্রদেশটি সিরিয়া ও ইরাকের সীমান্ত সংলগ্ন। এই অঞ্চলটি কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত।

তুর্কি টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামলার পরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজে সদর দপ্তর ভবন থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, যেখানে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি ছিল পুলিশের তল্লাশি চৌকি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। তুরস্কে নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির সঙ্গে সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গত জুলাই থেকে এই অঞ্চলে অব্যাহত সংঘর্ষের ঘটনা ঘটছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ