News Bangla 24 BD | অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটার বাবা মামুন আর নেই - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটার বাবা মামুন আর নেই


ব্রাজিলের রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

শুক্রবার রাশিয়ায় মারা যান অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটার গর্বিত বাবা।

আবদুল্লাহ আল-মামুনের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুর গ্রামে। মামুনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর মামা আশরাফুল কবির বুলু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন মামুন। বিছানায় শুয়ে শুয়েই দেখেছেন মেয়ের বিজয়-দৃশ্য দেখেছিলেন বাংলাদেশকে অলিম্পিক স্বর্ণপদকের গর্ব অনুভব করানো মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল-মামুন। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৫টায় মারা যান তিনি।

আশরাফুল কবির বুলু আরো জানান, মামুনের মরদেহ দেশে আনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সম্ভবত রাশিয়ায় মামুনকে দাফন করা হবে।

বুলু জানান, মামুন এসএসসি পাস করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি করেন দিনাজপুর সরকারি কলেজ থেকে। এরপর ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। ১৯৮৩ সালের শেষ দিকে মেরিন প্রকৌশল বিষয়ে বৃত্তি নিয়ে রাশিয়া চলে যান। সেখানে আন্না মারাদিকা নামে এক জিমন্যাস্টকে বিয়ে করেন তিনি।

মস্কোতে জন্ম নেওয়া ২০ বছর বয়সী মার্গারিটা গেমসের পঞ্চদশ দিনে ২০ আগস্ট ব্যক্তিগত ‘অল-অ্যারাউন্ড’ ইভেন্টে সোনা জেতেন। মা সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার কাছ থেকেই দীক্ষা পেয়েছিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ