‘নাচ-গানের চেয়ে অভিনয় করাটা সোজা’
নাচ-গান করার চেয়ে অভিনয় করাটা বেশ সোজা বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।
তিনি বলেন, “বছরে একটা কিংবা দুটো ছবি করতে পারলেই আমার ভালো লাগবে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য সব সময় যে আপসের পথে হাঁটতে হবে।”
সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে পার্নো মিত্র জানালেন, “আমি মনে করি, আমি কোনোদিনই নায়িকা নই। সব সময়ই একজন অ্যাক্টর। আর দর্শক যদি আমাকে এটাই ভাবে, তবে আমি সেটাকে আমার অ্যাচিভমেন্ট বলেই মনে করি।”
পার্নো জানালেন, “আসলে আমার ছবির সিলেকশন বরাবরই একটু অন্য ধরনের। সেখানে ছবির মূল চরিত্রের থেকেও অভিনয়ের জায়গাটা অনেক বেশি জোরালো। আসলে আমি যে ধরনের ছবি করি, সেগুলো মূলত কনটেন্ট ড্রিভেন হয়। কাজেই সব সময় আলাদা ধরনের চরিত্রেই অভিনয় করে এসেছি।”
তিনি বলেন, “দেব বা জিৎ আমার ধরনের ছবি করলেই আমি ওদের সঙ্গে অবশ্যই অভিনয় করব। আর তা ছাড়া দেব তো এরই মধ্যে অন্য ধরনের ছবিও করেছে।”

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 