News Bangla 24 BD | এক সুন্দরীর ভয়ংকর সেলফি - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

বলুন তো? এমন শখ কজনের হয়!‌ পৃথিবীর উচ্চতম স্থাপত্য গুলোর মাথায় চড়া তো বটেই, তারপরে সেলফি!‌ সাহস বটে রাশিয়ার কন্যা অ্যাঞ্জেলা নিকালোর। এটাই নাকি তাঁর স্বভাব।

খুঁজে খুঁজে পৃথিবীর উঁচু বাড়ি, ব্রিজে উঠে ছবি তোলাতেই তাঁর আনন্দ। সঙ্গে ফটোগ্রাফার বন্ধু ইভান কুজনেতসভ। দস্যি মেয়ের সমস্ত ছবি তাঁরই তোলা।

এঁরা বলছেন, এখন আর এসব নিয়ে বিশেষ ভয় হয়না, বরং আনন্দই লাগে। প্রথম প্রথম মনে হত, যদি পড়ে যাই!‌ তাই তখন বেশি উঁচুতে উঠতাম না, থাকত বিপদ থেকে রক্ষা পাওয়ার নানা যন্ত্রপাতিও।

কিন্তু এখন যত উঁচুতেই উঠতে হোক না কেন, নিরাপত্তা বাড়াতে বিশেষ কিছু সাহায্য নেন না তাঁরা। অ্যাঞ্জেলা নিকালো এতকাণ্ড করে এখন ইনস্টাগ্রামের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।

ইনস্টাগ্রামে এখন অ্যাঞ্জেলার ফলোয়ার ২ লক্ষ ৩৫ হাজারের মত, রোজ সেই সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ