News Bangla 24 BD | বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল


ঢাকা গুলশান হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দেখা দেওয়া শঙ্কা কেটেছে। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার রাতে আাগের সূচি অনুয়ায়ীই সফর নিশ্চিত করেছেন।

গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ ঘুরে যান ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেজ ডিকাসন, ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেদারডেইল।

বৃহস্পতিবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুক, ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যানসহ ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন ডিকাসন। সেখানে ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনও ছিলেন।

সভার পর স্ট্রাউস বলেন, “বাংলাদেশে ইংল্যান্ডের সফর পরিকল্পনা অনুযায়ী এগোবে।” সাবেক অধিনায়ক স্ট্রাউস জানান, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের নিরাপত্তা সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ঝুঁকির একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পেয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের খুব ভালো ধারণা রয়েছে। নিরাপত্তা প্রতিশ্রুতি সম্পর্কে তাদের সবকিছুই বলা হয়েছে।

“আমরা একটি উন্মুক্ত আলোচনায় খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারা প্রচুর প্রশ্ন করেছেন। গ্রীষ্মের আন্তর্জাতিক ম্যাচগুলোর পর সফরের দল ঠিক করা হবে।”ওয়ানডে অধিনায়ক মর্গ্যান কয়েক দিন আগে বলেছিলেন, ইসিবি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিলেও দলে থাকতে ক্রিকেটারদের জোর করা হবে না।এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান। টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজে খেলছে তারা।

স্ট্রাউস জানান, তারা বাংলাদেশের পরিস্থিতি যথারীতি পর্যবেক্ষণ রাখবেন আর তা অব্যাহত থাকবে সিরিজের শেষ পর্যন্ত।আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ