রাকিটিচের একমাত্র গোলে জয় পেল বার্সা
গোল মিসের মহড়ার দিন ইভান রাকিটিচের একমাত্র গোলে জয় পেল বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে হওয়া লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিতে সক্ষম হল লুইস এনরিকের শিষ্যরা।
রবিবার বিলবাওয়ের মাঠ সান মামেসে শুরুতেই গোল খেতে বসেছিল বার্সেলোনা। ডি বক্সের বাঁ-দিক থেকে সতীর্থের ব্যাকপাস ধরে আলতো করে সামনে বাড়িয়েছিলেন মার্ক-আন্দ্রে টের স্টেগান। ছুটে এসে সেই বল ধরে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার বেনাত; তবে সেটা জার্মান গোলরক্ষকের মুখে লেগে ফিরলে বেঁচে যায় অতিথিরা। পরের ১০ মিনিটে আরো দুটি ভালো আক্রমণ করলেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।
এরপরই রাকিটিচের চমৎকার হেডে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ-দিক থেকে আর্দা তুরানের দারুণ ক্রস ছয় গজ বক্সের সামনে পেয়েছিলেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ পান তুরান; কিন্তু মেসির পাস ছয় গজ বক্সের বাঁদিকে ফাঁকায় পেয়েও পাশের জালে মারেন।
৫৪তম মিনিটে কিছুটা আড়াআড়ি দৌড়ে এক জনকে এড়িয়ে ডি বক্সের মাথা থেকে শট নিয়েছিলেন মেসি। কিন্তু বল পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। ৬৯তম মিনিটে ফাঁকায় বল পেয়েও ক্রসবারের উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন পাঁচবারের বর্ষসেরা তারকা।
এরপর মেসি আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সা। এদিকে সুয়ারেজ ম্যাচে এরপর আরো দুইটি গোলের সুযোগ নষ্ট করে। স্বাগতিক বিলবাও সমতায় ফেরার একটি সুযোগ পায়। ম্যাচের ৮৫ মিনিটে বেনাতের ফ্রি কিক পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে হাফ ছেড়ে বাঁচে বার্সা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দ্বিতীয় অবস্থানে বার্সা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গ্রানাদাকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া লাস পালমাস।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 