News Bangla 24 BD | পশ্চিমবঙ্গ এখন বাংলা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ঐ রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখার একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবে বাংলাদেশের প্রতিবেশী এই ভারতীয় রাজ্যের নাম ইংরেজিতে হবে `বেঙ্গল` (Bengal) এবং হিন্দিতে হবে `বঙ্গাল`।

প্রস্তাব পাশ হওয়োর পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, “আমরা বাংলা এবং বেঙ্গল নাম রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কেন্দ্রে সরকারকে অনুরোধ করেছি যাতে তারা এই প্রস্তাবকে গ্রহণ করে।““আমরা আশা করবো সংসদের পরবর্তী অধিবেশনে এই প্রস্তাবটি পাশ করা হবে।“

ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে হলে তাতে লোকসভার অনুমোদন প্রয়োজন।অতীতেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি উঠেছিল একাধিকবার – কিন্তু কখনওই শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

অনেক ঐতিহাসিক তখন বলেছিলেন, পশ্চিমবঙ্গ নামের মধ্যে ‘পশ্চিম’ শব্দটি দেশভাগের করুণ ইতিহাসের স্মৃতি বহন করে – সেটা অযথা মুছে ফেলার কোনও মানে হয় না।

কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ নিয়ে বেশ বিরক্ত বলেই জানা গেছে – আর সেটা রাজ্যের নাম পরিবর্তনের একটা প্রধান কারণ।

রাজ্যের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে দিল্লিতে যখন সব রাজ্যকে নিয়ে কোনও সম্মেলন হয় – তখন ইংরেজি বর্ণানুক্রমে রাজ্যগুলিকে ডাকা হয় বলে ডব্লিউ দিয়ে শুরু ওয়েস্ট বেঙ্গলের নাম আসে সবার শেষে।

এই জন্য পশ্চিমবঙ্গকে দিল্লিতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে বলেই মমতা ব্যানার্জির সরকার মনে করছে। রাজ্যের নাম বেঙ্গল রাখা হলে ইংরেজি বর্ণানুক্রমে সেটি তালিকায় অনেক ওপরের দিকে উঠে আসবে, বিকল্প নাম প্রস্তাব করার ক্ষেত্রে সেই ভাবনাটিও কাজ করেছে।বিবিসি বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ