News Bangla 24 BD | বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা


বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের সবচেয় বড় তারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা। চোটের জন্য উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দুটিতে অনিশ্চিত হয়ে পড়েছে অবসর ভেঙে ফেরা মেসির খেলা।

এর আগে সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরেকে হারিয়েছে আর্জেন্টিনা। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

সোমবার পরীক্ষায় মেসির বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ে। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা জাতীয় দলে যোগ দেবেন বলে বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

চোটের অবস্থা বুঝে মেসির খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে নতুন কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনা তারকা।

মেসির ফেরার ঘোষণার পরেই তাকে নিয়ে উরুগুয়ে ও ভেনেজুয়েলা ম্যাচের জন্য দল ঘোষণা করেন বাউসা। কিন্তু মেসির চোট গুরুতর হলে শেষ পর্যন্ত হয়তো দলের সেরা তারকাকে ছাড়াই এই দুই ম্যাচে পরিকল্পনা সাজাতে হবে কোচকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ