নাটকের টাইটেল গান গাইলেন তানিন সুবাহ
ঢাকাই সিনেমার নায়িকা তানিন সুবাহ আবারও কন্ঠ দিলেন গানে। তবে এবার নাটকের টাইটেল গান গেয়েছেন তিনি। ঈদের ৫ পর্বের একটি কমেডি নাটকের গানে কন্ঠ দিয়েছেন তিনি।
‘ফিসফিস ফাঁস’ শিরোনামের কমেডি নাটকটির টাইটেল গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। সনজয় কুমারের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রানা আখন্দ। ‘ফিসফিস ফাঁস’ নাটকটি পরিচালনা করেছেন কাশেম শিকদার। গত সোমবার সন্ধ্যায় নাটকের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে মগবাজারের শব্দ’ স্টুডিওতে।
তানিন সুবাহ বলেন, ‘অভিনয় আর গান- দুটি মাধ্যমই আমার প্রাণ। যদিও সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত, তবুও অবসরে গান ছাড়া কিছুই ভালো লাগে না। তাই গান গেয়ে শান্তি পাই। কিছুদিন আগেও আমার জন্মদিনে হারানোর ভয়’ নামে নতুন একটি গানে কন্ঠ দিয়েছি। তারপর থেকে সবার কাছ থেকে গান নিয়ে বেশ সাড়া পেয়েছি। তাই এবার নাটকের গানটি গেয়েও বেশ আনন্দ লাগছে।
অনেক মজার একটি গান হয়েছে। কমেডি নাটকের গল্পের সাথে গানটি সবার মনে দোলা দেবে।’
উল্লখ্য, ‘ফিসফিস ফাঁস’ নাটকটি ঈদে একটি চ্যানেলে একটানা ৫দিন প্রচার হবে।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 