News Bangla 24 BD | ‘হায় আবার মরছি’ (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

টপ শটে শহরের বিভিন্ন অংশ। মিড লং শটে দেখা যায়- নয়া লুকে বেরিয়ে আসছেন অমিত হাসান। নেপথ্য কণ্ঠে ভেসে আসছে- ‘রঙের হোলি আমার পছন্দ না। আমার পছন্দ রক্তের হোলি।’ এরপর একে একে পর্দায় ভেসে আসে অ্যাকশন দৃশ্য।

চোখে সোনালি রঙের ফ্রেমে কালো চশমা। গলায় সোনালি রঙের মোটা আকৃতির চেইন। দুই হাতে একই রঙের ব্রেসলেট। পরনে জিনস আর শার্ট। ঠোঁটে দিয়াশলাইয়ের কাঠি। নায়কোচিত এমন রূপে একটি হেলিকপ্টার থেকে নেমে আসছেন শাকিব খান। নেপথ্য কণ্ঠে শোনা যাচ্ছে- বস বস বস! এরপর শাকিবকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যায়।

মনোরম পরিবেশের একটি লোকেশন ধরে হেঁটে আসতে দেখা যায় বুবলিকে। দুধে আলতা শরীরের রঙ আর পরনে লাল রঙের পোশাক দুই মিলে অন্য এক বুবলির আগমন ঘটে পর্দায়। এ সময় শাকিব বলেন, ‘হায় আবার মরছি।’

বলছি- ‘বসগিরি’ সিনেমার ফার্স্ট লুকের কথা। গতকাল শুক্রবার রাতে ললিপপের ইউটিউব চ্যানেলে ফার্স্ট লুকটি প্রকাশিত হয়েছে। এতে এমন দৃশ্য দেখা যায়। এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।

এ বিভাগের অন্যান্য সংবাদ