আটকে গেল আঁচলের ‘সুলতানা বিবিয়ানা’
চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুর দিকে যেভাবে ব্যস্ত সময় কাটিয়েছিলেন তেমন ব্যস্ততা এখন আর নেই আঁচলের। বেশ কয়েক মাস বিরতির পর সম্প্রতি দুটি নতুন ছবির কাজ শুরু করেন তিনি। ছবি দুটি হচ্ছে তারেক শিকদারের পরিচালনায় ‘দাগ’ এবং হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’। এর মধ্যে এই ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটির।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, একটি গানের দৃশ্যধারণের কাজ বাকি থাকায় ঈদে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। সম্প্রতি খুলনা থেকে ঢাকায় এসে কষ্ট করে ‘সুলতানা বিবিয়ানা’ ছবির ডাবিংও শেষ করেছিলেন আঁচল। ডাবিং শেষ হলেও থমকে গেল ছবিটির মুক্তি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে না এটি। এই খবর পাওয়া মাত্র আঁচলের মন খারাপ হয়ে যায়। কারণ ছবিটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন তিনি।
এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘আমার কপালটাই খারাপ। কত আশা করেছিলাম এই ঈদে ছবিটি মুক্তি পাবে। আমি নিশ্চিত ছিলাম যে, এ ছবিটি মুক্তি পেলে ঈদে দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করত। তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া জানিয়েছে এই ছবিটির একটি গানের দৃশ্যধারণের কাজ বাকি রয়েছে। আর ছবির নায়ক বাপ্পি চৌধুরী অসুস্থ থাকার কারণে তা শেষ করা সম্ভব হয়নি। তাই ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না।’ আঁচল বলেন, ‘এখন তো আগের মতো কোনো তারকা তেমন চলচ্চিত্রে ব্যস্ত নেই। পেশাদার প্রযোজকরা কেউ নেই আর চলচ্চিত্রে। অনেকে ব্যবসা পরিবর্তনও করে ফেলেছেন। তাই কাজ করা তেমন হচ্ছে না এখন।’
গত ১৬ ফেব্রুয়ারি থেকে তারেক সিকদার পরিচালিত ‘দাগ’ ছবির শুটিং চলছে সিলেটের পাহাড়ঘেরা এলাকায়। ছবিতে নায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা মিম ও আঁচল। ছবিটি প্রসঙ্গে আঁচল বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম নাবিলা। ভালোবাসার মানুষকে ঘিরে দুই সৎ বোনের কাহিনী রয়েছে এ ছবিতে। এতে আমাকে একটু গুন্ডা প্রকৃতির মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এ ছবিতে আমার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম আপু। বেশ ভালো হয়েছে কাজটি। আরও কিছু দৃশ্যের কাজ বাকি রয়েছে আমার। ‘দাগ’ ছবির গল্প লিখেছেন কামাল আহমেদ এবং সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গীতিকার রফিকুজ্জামান। আর এ ছবিতে আমার ও মিম আপুর বিপরীতে কাজ করছেন নায়ক বাপ্পি চৌধুরী।’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 