News Bangla 24 BD | সুন্দর সকালের জন্য মেনে চলুন কয়েকটি টিপস - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আমাদের অনেকেরই অনেক রাতে ঘুমিয়ে আবার সকালে উঠে অফিস ধরার তাড়া থাকে, কিন্তু ‍অলসতা যেন প্রতিদিন সকালেই আমাদের পেয়ে বসে। আর এভাবে দিন শুরুর অর্থ হচ্ছে আমরা দিনের পুরো সময়টাই কেমন মনমরা নিস্তেজ থাকি। অনেকের তো মাথাব্যথা বা মেজাজও খিটখিটে হয়ে থাকে। কাজে মনোযোগ দিতেও কষ্ট হয়। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে যারা চান তাদের জন্য এখানে কয়েকটি টিপস, সুন্দর সকাল, প্রাণচঞ্চল দিনের জন্য-

গভীর শ্বাসঃ-
গভীর শ্বাসে অনেক উপকারিতা রয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ যোগব্যায়াম। ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত কয়েক মাত্র মিনিট সময় গভীর শ্বাস নিয়ে নিন। এতে আমাদের শরীর প্রয়োজনীয় অক্সিজেন পাবে, এছাড়াও মানসসিক চাপ, ক্লান্তি এবং বিষণ্নতা দূর করে। ফলে আমাদের কাছে সকাল শুরু করা হবে অনেক সহজ।

পানিঃ-
পানির প্রয়োজনীয়তা নিশ্চয় আমরা সবাই জানি। পানি কম পান করলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। প্রতিদিন কম করে হলেও ৮ গ্লাস পানি পান করতে হবে। ভালো হয় সকালে উঠেই প্রথমে আধা লিটার পানি পান করলে। পানি আমাদের শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয়। আমাদের সুস্থ রাখে।

মেডিটেশনঃ-
সকালে আমরা সবচেয়ে ব্যস্ত সময় কাটাই। কিন্তু মানসিক উত্তেজনা কমাতে নাস্তার টেবিলেই সেরে নিতে পারেন এমন কিছু মেডিটেশন শিখে নিন। এটা করতে পারলে প্রতিটি দিনই হবে আরও স্বচ্ছন্দ এবং পূর্ণ উদ্যমে ভরা।

তাড়াতাড়ি খেয়ে নিনঃ-
সারা দিনের মধ্যে রাতে পরিমাণে সবচেয়ে কম খাবার হওয়া উচিত। আর ঘুমাতে বিছানায় যাওয়ার অন্তত দুইঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিতে হবে। তাহলে আমাদের শরীরের খাবার ভালোভাবে পরিপাক হওয়ার সুযোগ পায়। আমরা খাবারের মাধ্যমে শক্তি পেয়ে থাকি। আর খেয়েই ঘুমাতে গেলে আমাদের শরীরে ক্ষতিকর চর্বি জমে আরও ওজন বাড়িয়ে দেয়। আর পরের দিনের সকালটি হয় আরও ক্লান্তির ।

কিছুটা ছাড় তো দিতেই হবেঃ-
আপনি রাত জেগে কাজ করতে পছন্দ করেন, মুভি দেখা বা আড্ডাটাও রাতেই ভালো জমে। কিন্তু নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন ক্লান্তিভাব থেকেই যায়। আর এভাবে দিনের পর দিন থাকলে আমাদের শরীরিক ও মানসিক নানা ধরনের রোগ হতে পারে। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম অবশ্যই প্রয়োজন আমাদের সুস্থতার জন্য।

‍একটি সুন্দর সকালের জন্য নিয়মিত এগুলো মেনে চলুন, আর উপ

এ বিভাগের অন্যান্য সংবাদ