এই দিনেই মৃত্যু হয়েছিল ছোট্ট আয়লানের
এক বছর আগে ঠিক এই দিনেই মৃত্যু হয়েছিল সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দির। তুরস্কের সাগর তীরে মুখ থুবড়ে পড়ে থাকা ছোট্ট শিশু আয়লানের মৃতদেহের ছবিটি সেসময় বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছিল। আয়লানের ওই ছবি প্রকাশের পর শরণার্থী ইস্যু নিয়ে টনক নড়ে বিশ্ব নেতাদের। ইউরোপে শরণার্থী সংকট কতটা গভীর আয়লানের ছবি সেটিই প্রমাণ করেছে।
৩ বছর বয়সী সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দি তার বাবা মায়ের সঙ্গে গ্রিসে পাড়ি দেয়ার চেষ্টা করে। কিন্তু তাদের বহনকারী নৌকাটি সাগরে ডুবে যাওয়ার কারণে ছোট্ট আয়লান, তার ভাই এবং মায়ের মৃত্যু হয়। তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে বেঁচে যান আয়লানের বাবা।
শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর আয়লানের মৃতদেহ সৈকতে ভেসে ওঠে। নৌকা ডুবে যাওয়ার পর তুরস্কের সমুদ্র সৈকতে লাল জামা গায়ে আয়লানের নিথর দেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।
সিরিয়ার একদল শরণার্থী তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিলেন। ওই দলে ছিল আয়লানের পরিবার। কিন্তু যাত্রাপথে সাগরে নৌকাডুবিতে আয়লানসহ ১২ জন মারা যায়।
আয়লানের পরিবার সিরিয়ার কোবানে শহরে থাকতো। সেখানে আইএস জঙ্গীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই শুরু হওয়ার পর তারা পালিয়ে তুরস্কে আসে। সেখান থেকে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে কর্তৃপক্ষ তাদের শরণার্থী আবেদন নাকচ করে দেয়। এরপর তারা তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হন।
আয়লানের মৃত্যুর পর শরণার্থী ইস্যু নিয়ে ভাবতে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের নেতারা নিজেদের দেশে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে কিছুটা উদার নীতি অবলম্বণ করেন। তবে এখনো শরণার্থী সৌত ইউরোপের একটি বড় সমস্যা। সিরিয়া, ইয়েমেনের মত যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোর লোকজন জীবন বাঁচাতে ইউরোপের দেশগুলোকেই একমাত্র শেষ আশ্রয় মনে করছে। এখনো বহু শরণার্থী ভূমধ্যসাগরে নৌডুবির ঘটনায় প্রাণ হারাচ্ছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 