News Bangla 24 BD | সৌদি আরবে ছুরিকাঘাতে সিলেটী কিশোর নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদি আরবে ছুরিকাঘাতে সিলেটী কিশোর নিহত


সৌদি আরবের রিয়াদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহীন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদের হারা এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীনের বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে।
রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কাপ্তান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহীন জালালাবাদ ইউনিয়নের জমির উদ্দিন মাস্টারের ছেলে। নিহতের পিতা জমির উদ্দিন জনশক্তি ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য জমির উদ্দিন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাসায় আসার পর দু’জন ছিনতাইকারী তার বাসায় প্রবেশ করে এবং শাহীনকে ছুরিকাঘাত করে।

ছিনতাইকারীরা বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় শাহীনকে ছুরিকাঘাত করে। ঘাতকরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। সৌদি আইন-শৃংখলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে সূত্র জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ