News Bangla 24 BD | মুসলিম নারীদের জন্য এবার জোর হালাল ক্রিম-শ্যাম্পুতে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুসলিম নারীদের জন্য এবার জোর হালাল ক্রিম-শ্যাম্পুতে


মুসলিম নারী ক্রেতাদের সন্তুষ্ট করতে হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে তাবড় কসমেটিক সংস্থারা৷ লরিয়েল থেকে ইউনিলিভারের মতো জায়ান্ট প্রসাধনী সংস্থারা মধ্যবিত্ত মুসলিম শ্রেণিকে টার্গেট করে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতেই নেমেছে কোমর বেঁধে৷ ইন্দোনেশিয়ার মুসলিম অধিবাসীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।

নিষ্ঠাবান মুসলিমমাত্রই শরিয়ত মেনে চলেন৷ আর সে কথা মাথায় রেখেই আসতে চলেছে হালাল ফুড সার্টিফিকেশন আইন৷ অর্থাৎ বিশেষ বিশেষ খাবারই হালাল হিসেবে ঘোষিত হবে৷ ওষুধ এবং প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেই ধীরে ধীরে প্রযোজ্য হবে এই আইন৷ আর সে কথা মাথায় রেখেই হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে জায়ান্ট সংস্থাগুলি৷ বেশ কিছু কোম্পানির ইতিমধ্যেই হালাল প্রোডাক্ট তৈরির ফ্যাক্টরি আছে৷ তবে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে থাকতে নারাজ বাকিরা৷ মুসলিম মধ্যবিত্ত শ্রেণির বাড়তে থাকা এবং নতুন আইনের যুগলবন্দিতেই এদিকে ঝুঁকছে কোম্পনিগুলো৷

তবে কি স্রেফ ইন্দোনেশিয়ার সীমান্তেই তা আটকে থাকবে? মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, তা নয়৷ বরং ইন্দোনেশিয়াকে মডেল করে অন্যান্য মুসলিম দেশও এই প্রোডাক্ট ব্যবহার করার দিকেই ঝুঁকবে৷ এছাড়া সংস্থাগুলি তাদের বাজার প্রসারিত করতেও প্রোডাক্টগুলি অন্যান্য দেশে ছড়িয়ে দিতে চাইবে বলেও অনুমান করা হচ্ছে৷ ধর্মীয় বিভাজন খাদ্যাভাসসহ বিভিন্ন বিষয়ে দাগ টেনে দিয়েছে৷ অদূর ভবিষ্যতে হয়তো প্রসাধনী সামগ্রীতেও সেই বিভাজন জোরাল হয়ে দেখা দিতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ