আগের ম্যাচ জিতে মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড স্পর্শ করেছিলেন। আর বাংলাদেশ সময় শনিবার রাতে আরেকটি জয়ে নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন সেরেনা উইলিয়ামস।
গ্র্যান্ড স্লামের এককে এখন ৩০৭টি জয় সেরেনার। তাতে উন্মুক্ত যুগের টেনিসে গ্র্যান্ড স্লামে নারী খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়লেন আমেরিকান টেনিস তারকা।
আর নারী-পুরুষ মিলিয়ে এই রেকর্ডের মালিক সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে স্পর্শ করলেন সেরেনা। ফেদেরার এবারের ইউএস ওপেনে নেই, সুতরাং আশা করাই যায় সেরেনা টপকেও যাচ্ছেন ফেদেরারকে।
১৭ বারের মতো ইউএস ওপেনে খেলতে নামা সেরেনা শিরোপা জিতেছেন ছয়বার। ফ্লাশিং মিডোয় শনিবার তৃতীয় রাউন্ডে সুইডেনের জোহান্না লারসনের বিপক্ষে জয়টি সেরেনাকে পৌঁছে দিল অনন্য উচ্চতায়। লারসনের বিপক্ষে ৬-২, ৬-১ গেমে জিতে নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে গেলেন ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
নিউইয়র্কের এই ফ্ল্যাশিং মিডোতেই ১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন সেরেনা। সেখানেই গড়লেন অনন্য ইতিহাস। ইতিহাস গড়ার পর সেরেনা বলেন, ‘এমন একটি জায়গায় এটি করতে পারা অসাধারণ ব্যাপার। এখানেই আমার সবকিছু প্রথম শুরু হয়েছে। নারী ও পুরুষ মিলিয়ে এমন রেকর্ড গড়া সত্যি বিরল। খুব ভালো লাগছে।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 