যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাংশের পাওনি এলাকায় পাঁচ দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
স্থানীয় সময় শনিবারের ভোরের এ ভূমিকম্পটি অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এই ভূমিকম্পের কারণে তেলগ্যাস উত্তোলনের প্রয়োজনে করা সিসমিক জরিপ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের (ওয়াশিংটন) একটি সংস্থা।
ভূমিকম্পটি সাউথ ডাকোটা থেকে টেক্সাস পর্যন্ত বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে। এর কারণে বর্জ্যপানি শোধনের ৩৫ কূপ বন্ধ করে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি উপকেন্দ্র পাওনির ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং উৎপত্তি ভূপৃষ্ঠের ছয় দশমিক ছয় কিলোমিটার গভীরে।
তাৎক্ষিণভাবে পাওনি থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে ২৫ শতাংশ অদিবাসী অধ্যুষিত টাউনটির ক্ষয়ক্ষতি সামান্য বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে নিজেদের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় পাওনি জাতি।
পাওনির মেয়র ব্রাড সেওয়েল জানিয়েছেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। এতে টাউনের কেন্দ্রস্থলে শতবর্ষী একটি ভবনের সামনের কিছু অংশ ধসে পড়ে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 