News Bangla 24 BD | অ্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হলেন প্রিয়াংকা চোপড়া - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

অ্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হলেন প্রিয়াংকা চোপড়া


অ্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হলেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। বছরের শুরুতেই অভিষেক হয়েছিলো অস্কারের মতো নামি দামি পুরস্কারের অনুষ্ঠানে। তবে এবার প্রথমবারের মতো টেলিভিশন অ্যাওয়ার্ড ‘অ্যামি অ্যাওয়ার্ড’য়ে ডাক পেয়েছেন এই তারকা।

জানা গেছে, মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের জন্য ৬৮তম অ্যামি অ্যাওয়ার্ডে মনোয়ন পেয়েছেন প্রিয়াংকা চোপড়া। তবে ভারতীয় হিসেবে প্রিয়াংকা একা নন, অ্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে ডাক পেয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা আজিজ আনসারি।

আগামী ১৮ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের ডাউনটাউন রোডের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হবে অ্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসরের অনুষ্ঠান। সেখানেই নির্ধারিত হবে প্রিয়াংকার অ্যামি ভাগ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ