দুই নাতনিকে অমিতাভের আবেগঘন চিঠি (ভিডিও)
বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন নিজের কাজের পাশাপাশি বরাবরই পরিবারকে প্রচুর সময় দেন। আর নাতি-নাতনিদের জন্য তার ভালোবাসা সবকিছুকে হার মানায়। এবার নাতনিদের এক অভিনব উপহার দিয়েছেন বিগ বি।
বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যাসন্তান আরাধ্য ও নিজের কন্যা শ্বেতা নন্দার মেয়ে নব্যা নাভেলিকে আবেগঘন একটি চিঠি লিখেছেন অমিতাভ। পরে তিনি এই চিঠি তার সব নাতনিকে পরেও শুনান।
শুরুতে আরাধ্য ও নব্যাকে বিগ বি মনে করিয়ে দিয়েছেন, উভয়ের কাঁধে থাকা দুটি মূল্যবান বংশ পরিচয়ের কথা। আরাধ্যর পূর্বপুরুষ হলো ড. হরিবংশ রাই বচ্চন (অমিতাভের বাবা)। আর নব্যা হলেন শ্রী এইচপি নন্দার উত্তরসূরী।
উত্তরাধিকার সূত্রে নব্যা ও আরাধ্য খ্যাতি, মর্যাদা ও স্বীকৃতি পেয়েছে বলে মনে করেন অমিতাভ। তিনি বলেন, ‘তোমাদের কারও নন্দা আবার কারও বচ্চন পদবী আছে, কিন্তু তোমরা দু’জনই মেয়ে! নারী বলেই মানুষ তাদের চিন্তাধারা তোমাদের ওপর চাপিয়ে দেবে, গণ্ডির মধ্যে রাখতে চাইবে। তারা তোমাদেরকে জানাবে কী পোশাক পরবে, কেমন ব্যবহার করবে, কাদের সঙ্গে দেখা করতে ও কোথায় যেতে পারবে। অন্যের বিচারবুদ্ধির ছায়ায় থেকো না। আপন প্রজ্ঞার আলোকে নিজের মনের কথা শোনো। স্কার্টের দৈর্ঘ্য দেখে তোমাদের চরিত্রের মাপকাঠি তৈরি করতে পারে এমন সুযোগ অন্যদের দিও না। কাদের সঙ্গে বন্ধুত্ব করবে এ নিয়ে কারও মতামত নেবে না। তোমরা না চাইলে অন্য কোনো কারণে বিয়ে করবে না।’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 