র্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি মাশরাফিদের
গত বছরটা দারুণ কেটেছে বাংলাদেশ ক্রিকেটের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছেন টাইগাররা। দেশের মাটিতে জিতেছে টানা চারটি সিরিজ। পাকিস্তান ও জিম্বাবুয়েকে করেছে হোয়াইটওয়াশ, আর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে দাপটের সঙ্গেই। সেই সুবাদে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে সাতে ওঠার স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার মাশরাফিদের সামনে রয়েছে ওয়ানডে র্যাংকিংয়ে সাতে ওঠার হাতছানি। সেটা আবার কীভাবে?
সমীকরণটা একদম সহজ! আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ৩-০ ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে যাবে মাশরাফির দল। পেছনে ফেলবে শ্রীলঙ্কাকে।
আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ আছে সেই সাত নম্বরে। লাল-সবুজের দেশটির নামের পাশে জমা আছে ৯৮ রেটিং পয়েন্ট। একধাপ ওপরে থাকা শ্রীলঙ্কার সংগ্রহ ১০১। তাই লঙ্কানদের সঙ্গে টাইগারদের পয়েন্টের ব্যবধান মাত্র ৩। র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পুঁজি ১২৪ রেটিং পয়েন্ট।
প্রসঙ্গত, আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে জায়গা করে নিতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থান সুসংহত হবে। কেননা ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দল আগামী বিশ্বকাপে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 