বাগদাদে হাসপাতালে হামলায় নিহত ৭
ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালের কাছে একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। সোমবার রাতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই একই এলাকায় গত জুলাইয়ে আরো একটি বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ৩ শ’র বেশি মানুষ প্রাণ হারায়। রাজধানী শহরে এটি ছিল একটি ভয়াবহ হামলা।
পুলিশ জানিয়েছে, মধ্যরাতের কিছু আগে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি বিস্ফোরণ করা হয়। বিস্ফোরণের কারণে বেশ কিছু দোকানে আগুন লেগে যায়।
রাজধানীর আবদেল মাজিদ হাসপাতালের কাছের ওই গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে বাগদাদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 