ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অষ্টম রাউন্ডের খেলায় মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিএন চ্যানেলে।
লিওনেল মেসির একমাত্র গোলে সর্বশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে দলের সেরা তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে আলবেসিলেস্তদের। কুঁচকির ইনজুরি ভুগছেন মেসি। ফলে তাকে নিয়ে ঝুঁকি নেননি কোচ এদগার্দো বাউজা। আগেই জানিয়ে দেন এই ম্যাচে মাঠ নামছেন না এলএম-১০।
দেখার বিষয় মেসিকে ছাড়া ভেনেজুয়েলার বিপক্ষে কেমন করে আর্জেন্টিনা। যদিও পুরনো রেকর্ড বলছে ভেনেজুয়ালার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে আর্জেন্টিনা।
সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর সংগ্রহ ১৩পয়েন্ট । ব্রাজিল ও প্যারাগুয়ের সংগ্রহ ১২। এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 