News Bangla 24 BD | ‘রক্ত’র জন্য কাঁদলেন পরীমনি - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা ‘রক্ত’। ঈদুল আজহায় সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল ৬ আগস্ট বিএফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ‘রক্ত’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন পরীমনি।

এ সময় পরীমনি বলেন, ‘শুটিং শুরুর আগে খুব বেশি সময় পাইনি। চরিত্রের প্রয়োজনে অল্প সময়ের মধ্যে আমার ওজন কমাতে হয়েছে। ফাইট শিখতে হয়েছে। এ সিনেমার জন্য চার কেজি ওজন কমিয়েছি। রক্ত সিনেমার শুটিং করতে গিয়ে প্রথম যে দিন সানিয়া হয়ে ক্যামেরার সামনে দাঁড়াই। তখন শুটিং ইউনিটের সবাই হা করে তাকিয়েছিল- সবারই প্রশ্ন ছিল আমি পারব কি না? শুধু একজনের মধ্যে কনফিডেন্স ছিল তিনি হলেন- রাজেশ খান্না স্যার। তিনি তখন আমার হাত ধরে জিজ্ঞেস করেছিল- সব কিছু ঠিকঠাক? এর পর একটা শট নেয়া হয় এ শটের দৈর্ঘ্য ছিল ৪০ সেকেন্ড। সে শটটা আমি একবারেই পেরেছি।’

তিনি আরো বলেন, ‘ফাইটের দৃশ্যের শুটিংয়ের সময় ওখানে রোদ ও তাপ অনেক বেশি ছিল। আমি একটি জাহাজে শুটিং করছিলাম। জাহাজের স্টিল এত গরম ছিল যে আমার জুতার সোল দুই ঘণ্টার মধ্যে ছুটে যায়। এর পর জুতা সেলাই করে শুটিং করতে হয়েছে। সেখানে এমন অনেক শট দিয়েছি যেগুলোতে ডামি ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করিনি। শুটিংয়ের সময় সবার অনেক উৎসাহ পেয়েছি। প্রত্যেকটি শটের পর সেটের সবাই হাতে তালি দিয়ে উৎসাহ দিয়েছেন। এ পাওয়া আমার শক্তিকে হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। একজন মানুষের কাজের পেছনে সব চেয়ে বড় শক্তি উৎসাহ। আর আমি তা রক্ত সিনেমায় পেয়েছি। পুরো টিম আমাকে অনেক সহযোগিতা করেছেন।’

সংবাদ সম্মেলনে সিনেমার প্রযোজক আবদুল আজিজসহ সিনেমা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশন। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- অমিত হাসান, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ