আজ ৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১০ম বিবাহবার্ষিকী।
২০০৬ সালের এই দিনে নড়াইলের সুমনা হক সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের পেসার মাশরাফি।
নড়াইল শহরের রূপগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সেদিন সম্পন্ন হয়েছিল এই বিবাহ।
পরদিন চিত্রা নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে হয়েছিল জাঁকজমকপূর্ণ বৌভাত অনুষ্ঠান। এতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, খেলোয়াড়সহ নড়াইল জেলার বিশিষ্টজনদের উপস্থিতি রূপ নিয়েছিল মিলন মেলায়।
আনন্দ-বেদনা, হাসি-কান্নার মধ্যদিয়ে দেখতে দেখতে কেটে গেল মাশরাফি-সুমনা দম্পতির ১০টি বছর। ক্রিকেট মাঠে মাশরাফির সাফল্যে কখনো টিভির সামনে আবার কখনো মাঠে বসে উল্লাসে মেতেছেন স্ত্রী সুমি। আবার দল হেরে গেলে কিংবা মাশরাফি ইনজুরিতে কেঁদেছেন।
নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফিদের বাড়ি আর তার শ্বশুর বাড়ির ব্যবধান মাত্র এক কিলোমিটার। মাশরাফি-সুমনার দুটি সন্তান রয়েছে। বড় সন্তান মেয়ে হুমায়রা (৫) ও ছোট ছেলে সাহেল (২)।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 