News Bangla 24 BD | নায়িকার বিরুদ্ধে অভিযোগ, সিনেমা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

নায়িকার বিরুদ্ধে অভিযোগ, সিনেমা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত


‘দেশা দ্য লিডার’ খ্যাত চিত্রপরিচালক সৈকত নাসির। সম্প্রতি তিনি ‘পাষাণ’ শিরোনামের নতুন সিনেমার কাজ শুরু করেছেন। এ সিনেমায় কলকাতার চিত্রনায়ক ওমের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নবাগত চিত্রনায়িকা এমিয়া এমি।

নবাগত এ চিত্রনায়িকাকে নিয়ে শুটিং শুরুর পাঁচ দিনের মাথায় শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলেছেন সিনেমার নির্মাতা ও প্রযোজক। শিডিউল ফাঁসানোর অভিযোগে সিনেমা থেকে এমিয়া এমিকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে সিনেমার পরিচালক সৈকত নাসির বলেন, ‘এমিকে নিয়ে আমরা উত্তরায় পাঁচদিন শুটিং করেছি। শুটিংয়ে তার কল টাইম ছিল সকাল ৯টা। কিন্তু এর মধ্যে তিনি ৩ দিন শুটিং সেটে এসেছেন দুপুর দেড়টায়। এর পর মেকআপ নিয়ে বিকাল ৩টায় শুটিং শুরু করতে হয়েছে। এ সময়টা পুরো শুটিং ইউনিট তার জন্য বসে থেকেছে। এ জন্য প্রযোজক এ নায়িকাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

সিনেমার প্রযোজক আরিফ বলেন, ‘সিনেমার শুটিংয়ে এমিয়া এমি দেরি করে এসেছেন। এ জন্য এমিকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ প্রসঙ্গে এমিয়া এমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পাষাণ সিনেমার শুটিংয়ে আমি টাইম মতো যেতে পারিনি। কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ। তাই শুটিং সেটে যেতে দেরি হয়েছে। এ সিনেমা থেকে আমাকে বাদ দেয়া হয়েছে কিনা তা এখনো আমাকে জানানো হয়নি।’

ওম-এমি ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন নির্মাতা সৈকত নাসির।

এ বিভাগের অন্যান্য সংবাদ