News Bangla 24 BD | সেন্সরে জমা পড়েছে শূন্য - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনায় বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ‘শূন্য’ চলচ্চিত্র। এরইমধ্যে শেষ হয়েছে ছবিটির দৃশ্যধারণের কাজ। শেষ হয়েছে ডাবিংও। বর্তমানে ছবিটি ছাড়পত্রের আশায় সেন্সরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

‘শূন্য’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে নতুন জুটি হিসেবে দেখা যাবে তুরাজ খান ও ‘বাপজানের বায়স্কোপ’খ্যাত নায়িকা সানজিদা তন্ময়কে। পাশাপাশি এই ছবিতে জুটি হয়ে কাজ করেছেন রেসি এবং ওমর সানি। এতে আরো অভিনয় করেছেন অরুনা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ।

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম মৌলিক গল্পে কাজ করবো। অবশেষে এই গল্পটি আমি পেয়েছি। এর মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। নতুন জুটি, নতুন গল্প নিয়ে বিনোদনের পূর্ণাঙ্গ প্যাকেজ রেখেছি এই ছবিতে। আশা করছি ছবিটি দর্শককে হলে টানবে।’

তিনি জানালেন, আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় ছবিটির প্রথম টিজার জোহা মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে প্রকাশ হবে।

একটি আইটেম গান ছাড়াও ছবিতে ভিন্ন মেজারের বেশ কিছু গান রয়েছে। ইতিমধ্যে কিশোরের সংগীতায়োজনে কিশোর ও কোনালের গাওয়া ‘স্বপ্নের রং’ গানটি বেশ সাড়া ফেলেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ