News Bangla 24 BD | ম্যাচ সেরা হাবিবুল বাশার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জেমকন খুলনা মাস্টার্সের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এদিন দলের জয়ে বড় ভূমিকা রাখেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। ২৮ রানের অনবদ্য এক ইনিংস খেলার দরুন তাই তাকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছে।

বুধবার মিরপুর শের-ই বাংলায় আসরের ফাইনাল ম্যাচে ১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হাবিবুল বাশার ২৮ রান করেন। ২ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান ডানহাতি সাবেক এই তারকা ব্যাটসম্যান।

এসময় পুরস্কার পেয়ে হাবিবুল বাশার সুমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,‘মাস্টার্স কার্নিভালকে খুব উপভোগ করেছি। অনেক দিন পর দীর্ঘদিনের সতীর্থরা আবারও এক হয়ে মাঠে নেমে শিরোপা জিতেছি। এখান থেকে অনেক কিছু শিখেছি। নিজেদের অভিজ্ঞতা আরও বেড়েছে বলে বিশ্বাস করছি। আমার এ পুরস্কার পুরো দলকে উৎসর্গ করছি।’

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক হাবিবুল বাশার এর আগেও মাস্টার্স কাপে দারুণ ব্যাটিং করেছেন। পুরো কার্নিভালে হাবিবুলের ব্যাট প্রতি ম্যাচেই হেসেছে। ঢাকা মেট্রো মাস্টার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রানের পর দ্বিতীয় ম্যাচে চিটাগং মাস্টার্সের বিপক্ষে ১০ রান করেন। এরপর বিগ সেমিফাইনালে তার ৩২ রানে ভর করে ১৫ ওভারে ১০৬ রান করে খুলনা মাস্টার্স। টু্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক ‘মিস্টার ফিফটি’।

এ বিভাগের অন্যান্য সংবাদ