ফুটবলকে বিদায় জানাচ্ছেন রোনালদিনহো
ব্রাজিলের সাবেক তারকা। একসময় মাঠ কাঁপানো ফুটবলার হিসেবে দর্শকদের প্রিয় তালিকার প্রথম স্থানে ছিলেন। জাতীয় দল থেকে অবসরের পর জোড় দিলেন ক্লাব ফুটবলে। এখন সেখান থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। ৩৬ বছর এই ফুটবলার প্রায় ১৮ বছর ধরে খেলে যাচ্ছেন। ব্রাজিল জাতীয় দল ছাড়াও তিনি ক্লাব ফুটবলে বেশ জনপ্রিয় ছিলেন। জিতেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ল্যাটিন সেরা কোপা লিবার্টাডোরেস।
এছাড়া জাতীয় দলের হয়ে ২০০২ বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। অবশেষে তার মনে হয়েছে অনেকটা সময় পাড় করেছেন এই অঙ্গনে। এবার অবসরে যাবার পালা। দীর্ঘ এই ক্যারিয়ারকে তাই বিদায় জানাতে চান তিনি। সর্বশেষ ২০১৪ সালে অ্যাতলেটিকো মিনেইরোর পরে আর কোনো ক্লাবে নিজেকে মানিয়ে তিনে পারেননি তিনি।
রোনালদিনহো এ প্রসংগে বলেছেন, ‘আমি এখন বুড়ো হয়ে গেছি, বর্তমানে আমার বয়স ৩৬। আমি এখন আর ২৬ বছর বয়সের মতো খেলতে পারি না। তাই ক্যারিয়ার শেষ করতে চাচ্ছি। আরও এক বছরের মধ্যেই হয়তো পরিকল্পনাটি বাস্তবায়ন হবে।’ তারকা ফুটবলাররা খেলা ছেড়ে দিয়ে অনেকে কোচিং ক্যারিয়ারকে বেছে নেন। রোনালদিনহোর কি পরিকল্পনা। তিনি কি করবেন এমন প্রশ্নে ব্রাজিলের সাবেক এই তারকা বলেন, ‘আমি নতুন একটি কাজের প্রতি আগ্রহী। সবাই আমার দুটি আকাঙ্খার কথা জানেন। হয়তো সুরের সঙ্গে এগিয়ে যাবো।’
বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেছেন রোনালদিনহো। জাতীয় দলের জার্সি পরে তিনি ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩৩টি গোলও করেছেন তিনি। এছাড়া বিশ্বের নামকরা কয়েকটি ক্লাবে ৭০০টিরও বেশি ম্যাচ খেলে করেছেন ২৫০টির বেশি গোল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 