News Bangla 24 BD | নতুন রূপে ফিরলেন অগ্নিলা (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

জলেভেজা সাগরপাড়ে ফিরে এলেন অগ্নিলা ইকবাল। খোলা চুল সঙ্গে হাওয়ায় উড়ছে তার লাল শাড়ি। ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের মিউজিক ভিডিও’র মাধ্যমে অনেকদিন পর দেখা গেলো তাকে। এতে রূপা চরিত্রে মডেল হয়েছেন তিনি।

কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসা সহায়তায় তার কালজয়ী গানটির ভিডিও নির্মাণ করেছেন রেদওয়ান রনি। বুধবার রাতে প্রাণ স্ন্যাকস টাইমের ইউটিউবে এসেছে এটি। এর চিত্রায়ন হয়েছে কক্সবাজারে।

ভিডিওতে রুদ্র চরিত্রে মডেল হয়েছেন আজাদ। এর গল্পে বলা হয়েছে রুদ্র ও রূপার ভালোবাসার স্মৃতি। এক বছর আগে রূপাকে নিয়ে সমুদ্র সৈকতে এসেছিলো রুদ্র। রূপার বেশকিছু ছবি তোলে সে। কিন্তু দুরারোগ্য ব্যাধি লিউকোমিয়ায় আক্রান্ত রূপাকে মৃত্যু মেনে নিতে হয়েছে। এক বছর পর রুদ্র সাগরপাড়ে গিয়ে অশ্রুসজল হয়ে ওঠে। ভিডিওর শেষে দেখানো হয় রুদ্রর তোলা রূপার শেষ ছবি।

এবারই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলেন অগ্নিলা। তাই এবার একেবারে নতুন রূপে তাকে দেখবে দর্শকরা। তিনি বলেছেন, ‘কাজটি করার আগে খুবই নার্ভাস ছিলাম। ভয় পাচ্ছিলাম কালজয়ী একটি গানের মডেল হবো ভেবে। তবে এখন আমার মনে হচ্ছে, সুন্দর একটা ভিডিও হয়েছে। এজন্য নির্মাতাকে ধন্যবাদ। তার সহযোগিতা ছাড়া এটা করতে পারতাম না।’

লাকী আখন্দের জন্য এই উদ্যোগের প্রশংসা করে অগ্নিলা বলেন, ‘লাকী আখন্দ বাংলাদেশের একজন কিংবদন্তি। তার এমন কিছু গান আমাদের সবার রক্তে মিশে আছে। আমাদের আগের প্রজন্ম এগুলো বেড়ে উঠেছেন। আমরাও এগুলো শুনে বেড়ে উঠেছি। তিনি এখন গুরুতর অসুস্থ। তাকে সহযোগিতা করতে মহতি একটা উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য প্রাণ-আরএফএলকে ধন্যবাদ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ