গুঞ্জন শোনা যাচ্ছে, আনন্দ এল রাই পরিচালিত পরবর্তী সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আর এ বিষয়ে নাকি মোটেও খুশি নন দীপিকা পাড়ুকোন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা যখন জানতে পারেন সিনেমায় ক্যাটরিনাকে চুক্তিবদ্ধ করা হচ্ছে তখন তিনি ক্ষিপ্ত হয়ে পরিচালক আনন্দ রাইকে কয়েকবার ফোন করেন।
মজার বিষয় হলো সিনেমাটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন দীপিকা। কিন্তু হলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন হলিউডের সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তাই তার শিডিউল ফাঁকা রয়েছে। দীপিকা অবাক হয়েছেন শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিচালক তাকে আর ফোন করেননি। আর এই সিনেমাটি এখন ক্যাটরিনার দখলে।
দীপিকা এখন ব্যস্ত এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার প্রচারণা নিয়ে। অন্যদিকে ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ক্যাটরিনা অভিনীত সিনেমা বার বার দেখো।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 