News Bangla 24 BD | আমবাত হওয়ার সম্ভাব্য কারণ সমূহ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ খেয়ে সহজেই আমবাত বা হাইবস নিরাময় করা যায়। আমবাত ছড়িয়ে পড়ার কারণ নির্ণয় করাটা কঠিন। ত্বকে অদ্ভুত আকারের লালচে দাগ সৃষ্টি হয় আমবাত হলে। আমবাত হওয়ার সম্ভাব্য কারণ সমূহ জেনে নিই চলুন।

১। ঘাম:-
ব্যায়াম করলে, অনেক বেশি ঘাম নির্গত হলে বা হট শাওয়ার নিলে হাইবস হতে পারে। এটি শুরু হয় বুকে ও ঘাড়ে এবং ছড়িয়ে পড়ে মুখ ও পিঠ পর্যন্ত।

২। ঔষধ:-
পেনিসিলিনের মত অ্যান্টিবায়োটিক এবং ইবোপ্রুফিন ও অ্যাসপিরিন এর মত অ্যান্টি-ইনফ্লামেটরি ঔষধের কারণেও আমবাত হতে পারে। বস্তুত এই ঔষধগুলোর একটি পিল সেবন করার ১ ঘন্টার মধ্যেই হাইবস বিকাশ লাভ করতে পারে।

৩। টাইট-ফিটিং জামা-কাপড় পড়লে:-
কোন কোন মানুষের ত্বকে খুব বেশি চাপ পড়লেও আমবাত হতে পারে। তাই আঁটসাঁট জামা বা আন্ডারওয়ার পড়া বাদ দিয়ে লুজ ফিটিং পোশাক পরুন।

৪। অ্যালারজেন্স:-
অ্যালার্জি সৃষ্টিকারী ফুলের রেনু, ধূলিকণা বা মাইট এর সংস্পর্শেও আমবাত হতে পারে। পরিবেশগত পরিবর্তন যেমন- অত্যধিক গরম ও ঠান্ডার ফলেও আমবাতের প্রকোপ দেখা দিতে পারে।

৫। স্ট্রেস:-
আমবাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে ইমোশন। এর কারণ সম্ভবত স্ট্রেসের ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। ফলে ত্বকের সমস্যা হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। সাধারণত স্ট্রেসের ফলে যে আমবাত হয় তা অল্প সময় স্থায়ী হয়।

৬। অ্যালকোহল:-
অ্যালকোহল সেবন করলে আমবাতের আবির্ভাব হতে পারে। আবার কিছু খাবার যেমন- খোলসযুক্ত মাছ, ডিম, বাদাম এবং ফুড ডাই এর জন্য আমবাতের সমস্যা সৃষ্টি হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ