বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া জানিয়েছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ এবং নেতিবাচক সমালোচনা গায়ে মাখেন না তিনি।
কিছুদিন আগে এক বন্ধুর জন্মদিনে একটি ভিডিও শেয়ার করেছিলেন পরিণীতি। এরপর শারীরিক গড়ন নিয়ে প্রশ্ন তুলে তাকে কম খেয়ে চিকন হতে বলেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ইশকজাদে খ্যাত এ তারকাকে নিয়ে শুরু হয় নানা বিদ্রুপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিদ্রুপ তার ওপর কোনো প্রভাব ফেলে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘না, একদমই না। আপনারা যেসব দেখেছেন তা আমার ওপর কোনো প্রভাব ফেলে না। এগুলো সেই সব মানুষ করে যাদের আমি চিনি না। সুতরাং তাদের কথা আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমি এগুলো নিয়ে চিন্তাও করি না।’
গত দুই বছর রুপালি পর্দায় দেখা যায়নি কিল দিল সিনেমা খ্যাত এ অভিনেত্রীকে। তার পরবর্তী সিনেমা মেরি পেয়ারি বিন্দু। সিনেমাটি পরিচালনা করছেন অক্ষয় রয়। এতে পরিণীতির বিপরীতে দেখা যাবে আয়ুষমান খোরানাকে।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 