অস্ত্রবিরতির পরও সিরিয়ায় বোমা বর্ষণ, নিহত ১০০
সিরিয়ায় অস্ত্রবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হলেও দেশটিতে বিমান হামলা চালানো হয়েছে। রবিবার সকালের ওই হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমধ্যম বিবিসি।
দেশটির ইদলিব শহরের একটি মার্কেটে বিমান হামলায নিহত হয় ৬০ জন। অন্যদিকে আলেপ্পো প্রদেশে হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১০ দিনের অস্ত্রবিরতি শুরু হওয়ার কথা সোমবার। তবে এর আগেই আবারো বিমান হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে আরো কিছু পদক্ষেপ নিতে হবে বলে সতর্ক করেন তারা।
সিরিয়া বিরোধী দলের এক মুখপাত্র জানান, এই অস্ত্রবিরতিতে সবাই আশা খুঁজে পেয়েছে। তবে এবিষয়ে আরো বিস্তারিত জানা প্রয়োজন।
তবে এ বিষয়ে বাশার আল আসাদের সমর্থনকারী ইরানের কোনো বক্তব্য এখনো আসেনি। বিবিসি

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 