News Bangla 24 BD | ৩৫ বছর পর হজের নতুন খতিব - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এবারের হজের খুতবায় আর শোনা যাবে না চিরচেনা সেই কণ্ঠ, যা গত ৩৫ বছর ধরে শুনে আসছে মুসলিম উম্মাহ। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ পদত্যাগ করায় এবার হজের খুতবা দেবেন মুফতি ড. সালিহ বিন হুমাইদ। তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিব।

১৯৮১ সাল থেকে হজের খুতবা দিয়ে আসছিলেন গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শনিবার তিনি পদত্যাগ করেন। জন্মান্ধ এই মুফতি গত ৩৫ বছর ধরে হজের খুতবায় মুসলিম উম্মাহকে নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন।

৬৭ বছর বয়সী নতুন খতিব দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। মুফতি সালিহ বিন হুমাইদ সৌদি আরবের ক্ষমতাসীন মজলিসে শূরার একজন গুরুত্বপূর্ণ সদস্য।

রবিবার পালিত হবে পবিত্র হজ। আরাফার ময়দানে জড়ো হবেন ২০ লক্ষাধিক মুসলমান। সেখানে মসজিদে নামিরায় হজের খুতবা দেবেন নতুন খতিব। হজের খুতবায় সাধারণত মুসলিম উম্মাহর পথচলার নানা নির্দেশনা থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপ

এ বিভাগের অন্যান্য সংবাদ