মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশেও বিপুল উৎসাহ, উদ্দীপনায় আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সৌদি আরবের রাজধানী রিয়াদে জাতীয় মসজিদ ধিরায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৬টায়।
এছাড়াও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ দেশ সিরিয়া, লিবিয়া, লেবাননসহ মিশর, জর্দান, আরব আমিরাত, কুয়েত, ইরাক ও ইরানে সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, এসব মুসলিম অধ্যুশিত দেশগুলোতে এ বছর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসলমানরা তাদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করছেন। ঈদের নামাজ আদায়ের পর খুতবায় এবং মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 