চমকে দিতে আসছে জার্মানির ‘উল্টোডাঙা’ রেস্তরাঁ
উল্টে দেখুন পাল্টে গেছে! কী ভাবে? জানতে গেলে ঢুঁ মারতেই হবে এই রেস্তোরাঁর অন্দরে। নাহ! এ আবোল তাবোলের দেশ নয়। দিব্যি রয়েছে পৃথিবীর মধ্যেই। কিন্তু তবু মাধ্যাকর্ষঁণ শক্তিকে ‘অগ্রাহ্য করে’ কেমন করে সিলিং বেয়ে হাঁটবেন আপনি? কেমন করে উল্টো সোফায় বসে, উল্টো কাপে কফি খাবেন? সব কেমন যেনো উল্টাপাল্টা।
জার্মানির ওয়েরথেম-এ তৈরি হয়েছে এই অভিনব রেস্তোরাঁ। যদিও এখনও সাধারণের জন্য খোলা হয়নি এই রেস্টুরেন্টের দরজা। তাতে কী, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ‘টপেলস হাউস’।
যখন এই রেস্তোরাঁ তৈরির কাজ চলছিল তখনই এর বেশকিছু অভিনব ছবি তুলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। রান্নাঘর থেকে বাথরুম, বারান্দা থেকে খাওয়ার টেবিল- এই রেস্তোরাঁর সব কিছুই এমন উল্টো উল্টো দেখে চমকে যান সাধারণ মানুষ।
কিন্তু কী ভাবে মাধ্যাকর্ষণ শক্তিকে ‘বুড়ো আঙ্গুল দেখিয়ে’ এ ভাবে সিলিং থেকে ঝুলে রয়েছেন সবাই।
সত্যি? নাকি দৃষ্টিভ্রম? নাকি সবটাই ক্যামেরার কারসাজি? নাহ! সেটা খোলসা করেননি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। রেস্তোরাঁর ওপেনিং সেরিমনি না হওয়া পর্যন্ত ব্যাপারটা গোপনেই রাখতে চান তাঁরা। তবে ওপেনিংয়ের আগে অবধি জোর কদমে ওয়েব দুনিয়ায় প্রচার চালাচ্ছেন মালিকপক্ষ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 