দেবী দুর্গার সঙ্গে কোনো ‘সেলফি’ নয়!
পূজায় প্যান্ডেল ও পার্শ্ববর্তী এলাকায় ‘সেলফি’ তোলা রোধে কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ। এতদিন বিভিন্ন প্যান্ডেলে ‘সেলফি’-প্রেমীদের কেবল অনুরোধ করা হত তাড়াতাড়ি কাজ সেরে এগিয়ে যেতে।
তবে এবারে একেবারে প্রতিমার সঙ্গে বা পাশে দাঁড়িযে ‘সেলফি’ নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে তারা। এই বিষয়ে পুজো কমিটির সঙ্গে কথাবার্তাও বলেছেন পুলিশ।
কলকাতা পুলিশের নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পূজা কমিটির সদস্যরাও। প্রতিবারই দর্শনার্থীদের ছবি তোলার উন্মাদনায় বিপাকে পড়তে হয় স্বেচ্ছাসেবীদেরও। এমনকি বারবার মাইকে ঘোষণার মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুরোধ করেও কোনো লাভ হয় না।
এই কারণেই এবারে প্রথম থেকেই ‘সেলফি’ ম্যানিয়াকদের উপর নিষেধাজ্ঞা জারি করতে চাইছে পুলিশ। শোনা গিয়েছে, এই বিষয়ে জরিমানা ধার্য করার জন্য আইনজীবীদের পরামর্শও নিচ্ছে লালবাজার।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 