মডেলিং থেকে বাদ পড়েছিলেন সানি লিওন!
এ বছর প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে ব়্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন সানি লিওন। অথচ তাকেই কী না এক সময় ’মোটা ও বেঁটে’ হওয়ার কারণে মডেলিং থেকে বাদ পড়তে হয়েছে। মডেল হওয়ার জন্য সানি লিওনকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে এ তথ্য যেন সেটারই জানান দেয়। সম্প্রতি সানি নিজেই এ তথ্য জানিয়েছেন।
যত সমালোচনার ঝড়ই বয়ে যাক না কেন, বলিউডের ইতিহাসে কিন্তু নিজের নামটি ইতিমধ্যে লিখিয়ে ফেলেছেন সানি লিওন। বলিউডের নায়িকা হিসেবে তিনিই প্রথম হাঁটলেন নিউইয়র্ক ফ্যাশন শো-তে। অর্চনা কোচরের ডিজাইন করা গাউনে শো-স্টপার হিসেবে মার্জার সরণি মাতান সানি।
আর এই সাফল্যের দিনেও নিজের পুরনো দিনের কথাও ভোলেননি। একদিন তিনি যে মডেল হতে পারেননি, ‘মোটা-বেঁটে’ অজুহাতে ফিরিয়ে দেয়া হয়েছিল তাকে, স্বপ্নপূরণের দিনে সে কথাও মনে করলেন।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 