News Bangla 24 BD | কেমন হবে আপনার কানের দুল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সাজগোজের অন্যতম আনুষাঙ্গিক হচ্ছে কানের দুল। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে দুল না পরলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় যেন। চেহারার গড়ন আর সাজের ধরন বুঝে একজোড়া কানের দুল পরে নিলেই আপনার সাজ হয়ে উঠতে পারে পরিপূর্ণ। একটা সময় ছিল যখন কানের দুল বলতেই স্বর্ণ আর ইমিটেশন দুলের কথাই শুধু ভাবা হতো। সময় পাল্টেছে। এখন বিভিন্ন ধাতুর তৈরি কানের দুলের প্রতিই সব বয়সী নারীদের আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। চলুন জেনে নেই কোন মুখে কেমন কানের দুল মানাবে।

মুখের গড়ন বুঝে
লম্বাটে মুখ হলে লম্বাকৃতির দুলে মুখ আরও লম্বা দেখাবে। আবার গোলমুখের কেউ গোলাকৃতির দুল পরলে তার মুখ আরও গোল মনে হবে। লম্বাটে মুখের অধিকারী টপ, ছোট ঝুমকা কিংবা রিং পরলে ভালো দেখাবে। যাদের মুখ চৌকো চৌকোনা রিং, পাশা বা বেশি ছড়ানো দুল তাদের না পরাই ভালো। যাদের মুখ গোলাকৃতির তারা ঝুলন্ত, চৌকোনা দুলে নিজেকে ফুটিয়ে তুলবেন ভালো। আর যাদের মুখের আকৃতি পানপাতার মতো তাদের যে কোনো আকৃতির দুলেই ভালো লাগবে। গলা ও ঘাড়ের আকৃতিও দুল নির্বাচনে গুরুত্বপূর্ণ। গলা লম্বা হলে লম্বা যে কোনো দুল, এমনকি ঝুমকায়ও আপনাকে ভালো লাগবে। তবে আপনার গলা ছোট হলে একটু ছোট দুলই নির্বাচন করা ভালো।

রং বাছাই
কিছুদিন আগেও পোশাকের সঙ্গে মিলিয়ে পরার ফ্যাশন ছিল। এখন তার পাশাপাশি চলছে কনট্রাস্ট বা বৈপরীত্যের চল। টিপ, ওড়নার পাড়, শাড়ির আঁচল অথবা জুতার ফিতা যে কোনো কিছুর সঙ্গেই মিলিয়ে দুল পরা যায়। এখন যেমনটা করছেন ফ্যাশন সচেতন তরুণীরা। দুলের রং যেমনই হোক, তাতে ফুটে ওঠা চাই স্বকীয়তা। সুতি, তাঁতের শাড়ির সঙ্গে কাঠ, পিতল, কাঁসা, মাটি, পুঁতি বা শোলার দুল মানাবে। হাতে বোনা কাপড়ের দুলও মানিয়ে যায় বেশ। ঝলমলে বুননের শাড়ির সঙ্গে মিলবে ধাতু ও পাথরের দুল। কর্পোরেট পোশাকের সঙ্গে অবশ্যই টপ ভালো লাগে।

প্রতিদিনের ব্যবহার থেকে শুরু করে জমকালো পার্টি- সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন পুঁতি দিয়ে তৈরি কানের দুল। এছাড়া কাঠের ওপর পিতলের কাজ করা কানের দুলও পাবেন বাজারে। ক্রিস্টাল আর অক্সিডাইসের কানের দুলও আপনার পোশাকের সঙ্গে মানাবে বেশ। বিভিন্ন ডিজাইনের মেটালের ওপর স্টোন বসানো, স্টোনের সিলভারের ওপর পলিশ করা আর আর্টিফিশিয়াল মুক্তার ছোট-বড় দুলের চাহিদা বরাবরই বেশি। আর একটু দামের মধ্যে কিনতে চাইলে রুবি, পান্না, আনকাট ডায়মন্ডের কানের দুলও কিনতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ