ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিদ্যা বালান
সময়টা ভাল যাচ্ছে না বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। কিছুদিন আগে তার জন্মদিন কেটেছে হাসপাতালের বেডে। তার রেশ কাটতে না কাটতেই সৃজিত মুখোপাধ্যায়ের হিন্দি ‘বেগম জান’-এর শুটিংয়ে একটা ঘোড়ায় চড়ার দৃশ্যে শট দিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি।
তারপর এবার খবর এলো বর্তমানে ভীষণ অসুস্থ তিনি। কারণ বিদ্যা ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
চিকিৎসকের পরামর্শে আপাতত তাই দিন দশেকের বিশ্রামে রয়েছেন বিদ্যা। জানা গেছে, বিদ্যা সম্প্রতি ফিরেছেন মার্কিন মুলুক থেকে। সুজয় ঘোষের ‘কাহানি ২’-এর শুটিং সেরে। ফিরতে না ফিরতেই জ্বর। তার পর ডাক্তার দেখাতেই পাওয়া খারাপ খবরটা।
সে কারণে ডার্টি পিকচার ছবির এই নায়িকা আপাতত বাড়িতেই আছেন, বিশ্রামের মাঝে দিন গুনছেন ফের শুটিং ফ্লোরে ফেরার। সঙ্গে রয়েছে তার শুভকামনা। খুব তাড়াতাড়িই তিনি যে আবার দেখা দেবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে, তা আর না বললেও চলে।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 