News Bangla 24 BD | কাশ্মিরে ভারতীয় সেনা দফতরে বন্দুকযুদ্ধে ৪ হামলাকারী নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কাশ্মিরে ভারতীয় সেনা দফতরে বন্দুকযুদ্ধে ৪ হামলাকারী নিহত


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতরে হামলার পর বন্দুকযুদ্ধে ৪ হামলাকারী নিহত হয়েছে। আরও হামলাকারী ভেতরে অবস্থান করতে পারে বলে অনুসন্ধান অভিযান অব্যাহত আছে বলে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

তিনি জানান, হামলায় অন্তত ১৬ জওয়ান আহত হয়েছেন। বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ৯ জন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।

রবিবার ভোরে কয়েকজন ব্যক্তি উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে এ সামরিক স্থাপনায় হামলায় চালায়। ভোর ৪টার দিকে হামলাকারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করে। এরপর বন্দুকযুদ্ধ শুরু হয়।

হামলায় অন্তত ১৬ জওয়ান আহত হয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তাদের হেলিকপ্টারে করে রাজধানী শ্রীনগরে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর উরির দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের ধারণা, হামলাকারীরা ফিদায়েন বা আত্মঘাতী স্কোয়াড হতে পারে। সেনা স্থাপনাটি বারামুল্লা জেলার শ্রীনগর-মুজাফফরাবাদ হাইওয়ের উরিতে অবস্থিত। এটা সেনাদের অস্ত্রাঘার হিসেবে ব্যবহৃত হয়।

এর আগে চলতি বছর পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেখানে টানা তিনদিন বন্দুকযুদ্ধের পর সাত জঙ্গি নিহত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ