News Bangla 24 BD | নিউইয়র্কে বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (দমকল বাহিনী) পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের কারো প্রাণহানির আশঙ্কা নেই।

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে ম্যানহাটনের চেলসিতে বিকট শব্দে বিস্ফোরণের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের কারণ জানার চেষ্টা চালানো হচ্ছে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটিরি কর্মকর্তারাও ঘটনাস্থলে অবস্থান করছেন।

নিউ জার্সিতে একটি পাইপ বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পরই এ বিস্ফোরণের খবর পাওয়া গেল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, একটি ডাস্টবিনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে পাশের ভবনের জানালা ভেঙে যায়।

বেশ কয়েকটি ব্লক ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

নিউইয়র্ক পুলিশ কাউন্টার টেরোরিজম ব্যুরো নিশ্চিত করেছে তারা ঘটনার তদন্ত করছে। টুইটারে একটি ছবিও শেয়ার করেছে তারা যেখানে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি ডাস্টবিন দেখা যাচ্ছে।

এ বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে নিউ জার্সির সিসাইড পার্কে একটি পাইপ বোমার বিস্ফোরণ হয়। হাজারো মানুষের সেখানে একটি চ্যারিটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ওই বিস্ফোরণে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ