News Bangla 24 BD | বিগত ১৫ বছরের সেরা খেলোয়াড় মেসি: পেলে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বিগত ১৫ বছরের সেরা খেলোয়াড় মেসি: পেলে


বিগত ১৫ বছর ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে আসছেন মেসি। মেসি আগেও বিশ্বের সেরা খেলোয়াড় ছিল আর এখনও সে সেরা খেলোয়াড় হিসেবেই আছে বলে জানিয়েছেন ব্রাজিলের ফুটবল লিজেন্ড পেলে।

তিনবার বিশ্বকাপ জয়ী পেলে ফুটবল বিশ্বের অধিকাংশদের কাছেই তার সময়ের বিশ্ব সেরা খেলোয়াড়। কিন্তু বর্তমান সময়ের সেরা খেলোয়াড় কে এই প্রশ্নে দ্বিধা বিভক্ত সবাই। কারণ লিওনেল মেসি ও রোনালদো। এই দুই খেলোয়াড়ের মধ্যে যেকোন একজনকে বেছে নেয়ার প্রশ্নে অনেক লিজেন্ড ফুটবলার হার মেনেছেন।

কিন্তু এখানেই লিজেন্ডদের লিজেন্ড হিসেবে নিজেকে ভিন্ন কাতারেই রাখলেন পেলে। এক প্রশ্ন-উত্তর পর্বে তিনি বলেন, ‘আমার মতে বাকি সব বিষয়ের মত এই ক্ষেত্রেও বিশ্ব সেরা কিন্তু একজন। আর সে হল লিওনেল মেসি।’

তিনি বলেন, ‘আমি সেরা খেলোয়াড় হিসেবে অনেকের নাম বলতে পারি। কিন্তু গত ১৫ বছরের হিসেব কষলে নিশ্চিতভাবেই আমাতে বলতে হবে মেসি নিরবিচ্ছিনভাবে সেরা হিসেবে পারফর্ম করে যাচ্ছে’।

তিনি আরো বলেন, ‘বর্তমানে অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। এদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোও আছে। তবে তার অবস্থান মেসির পরে। মেসি অনেক বেশি গোছানো’।

এ সময় তিনি ক্রিস্টিয়ানো সম্পর্কে বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো অনেকটা ব্রাজিলের রোনালদোর মতই। সে গোল করার ক্ষেত্রে অত্যন্ত চৌকস এক খেলোয়াড়। এ বিষয় আমার কোন সন্দেহ নেই। কিন্তু খেলোয়াড় হিসেবে মেসিই সেরা’।

এ বিভাগের অন্যান্য সংবাদ