এবারই প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা তানহা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ শিরোনামের একটি ছবিতে তাদের দেখা যাবে। মঙ্গলবার থেকে এর শুটিং শুরু হতে যাচ্ছে।
নিজের পরিচালিত নতুন ছবি নিয়ে পরিচালক বলেন, ‘আমি বরাবরই প্রেমের গল্পের মাধ্যমে মানবতার কথা বলার চেষ্টা করি। এবারের ছবিতেও ব্যতিক্রম ঘটছে না। বলা যায় এবার একটি স্বপ্নের ছবি বানাতে যাচ্ছি। ছবিটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি। মানুষ বড় নাকি ধর্ম বড়- এই জিজ্ঞাসা ফুটিয়ে তোলা হবে ছবির কাহিনিতে।’
জানা গেছে, শুরুতে আরিফিন শুভ, তানহা ও আনিসুর রহমান মিলনকে নিয়ে ছবিটি বানাবেন ভেবেছিলেন নির্মাতা। তবে মিলনের অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে ‘ভোলা তো যায়না তারে’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তানহার। তার নতুন এই ছবিটি প্রযোজনা করছে অভি কথাচিত্র।
পরিচালক আরও জানিয়েছেন, তার ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রটি আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো। ‘ভালো থেকো’ও পরিচালকের জীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্র হবে বলে তিনি অনেক আশাবাদী।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 