দর্শকের কাছে তিনি আদৃত তাঁর ছিপছিপে শারীরিক সৌন্দর্যের জন্য! অভিনয় প্রতিভার কথা আর নতুন করে না বললেও চলে! পাশাপাশি যাঁরা তাঁকে ঘনিষ্ঠভাবে চেনেন, তাঁরা মুগ্ধ হন নায়িকার রসবোধেও! যার নজির মাঝেসাঝে দেখা যায় দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও।
তা বলে এমন আজব শখ!
হয়েছে কী, দীপিকা পাড়ুকোন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হাট করে খুলে দিয়েছেন মনের দরজাটি। ইনস্টাগ্রামের একটি ভিডিও এবং একটি ছবির পোস্টে তিনি জাহির করেছেন তাঁর শখের কথা! আর, সেটা জানাজানি হতেই যেমন শোরগোল পড়েছে বলিউডে, তেমনই থ’ হয়ে গেছেন সবাই!
দীপিকার সেই সব পোস্ট বলছে, খাওয়াই না কি নায়িকার একমাত্র শখ! যে কোনো সময়েই না কি খাওয়ার জন্য মুখিয়ে থাকেন তিনি! এমনকী, একটা কিছু খেতে খেতেও তিনি সমানে ভেবে চলেন, আবার কখন খাবেন! তা সেটা হতে পারে ওই খাবারটাই, নয় তো অন্য সুস্বাদু কিছু!
এখানেই শেষ নয়! তিনি যে মিথ্যে বলছেন না, এটা প্রমাণ করার জন্য খাওয়ার একটা ভিডিও পর্যন্ত পোস্ট করেছেন নায়িকা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক বান্ধবীর সঙ্গে। ফেসবুকের মুম্বাই হেডকোয়ার্টারের ছোট্ট কাফেতে বসে রয়েছেন তাঁরা। উদ্দেশ্য, একটু বিকেলের চা-পান! কিন্তু, ব্যাপারটা কেবল চা-পানেই থেমে নেই! টেবিলের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে অন্তত তিন রকমের টুকিটাকি খাবার মজুত রয়েছে সেখানে! সবকটাই হাই ক্যালোরিযুক্ত! আর, গোগ্রাসে সে সব খেয়ে চলেছেন দীপিকা এবং বান্ধবী!বোঝো কাণ্ড!
তবে, শোরগোলের কারণ শুধুই ওই খাওয়ার বাতিক নয়! সবাই চোখ কপালে তুলে বলছেন একটাই কথা- এত খেয়েও এমন ছিপছিপে ফিগার কী ভাবে ধরে রাখেন নায়িকা! দেখা যাক, এর উত্তরটা পরের পোস্টে মেলে কি না! সূত্র: সংবাদ প্রতিদিন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 