স্মিতা পাতিল পুরস্কার পাচ্ছেন ক্যাটরিনা
বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘বার বার দেখো’ ছবিটি। বক্স অফিসে ততোটা সুবিধা করতে না পারলেও ক্যাটরিনার জন্য এই ছবিটি দারুণ প্রাপ্তি নিয়ে এসেছে।
এখানে অভিনয়ের দক্ষতার স্বীকৃত স্বরূপ ভারতের ‘স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার’-এ ভূষিত হতে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।
জানা গেছে, আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে এই পুরস্কার তুলে দেয়ার জন্য জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করেছেন পুরস্কার প্রদান কর্তৃপক্ষ। সেখানে অতিথি হিসেবে থাকছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গোয়ারকিয়র, সুরেশ প্রভু ও পীযুষ গোয়েল।
ক্যাটরিনা ছাড়াও এবারে এই পুরস্কার দেয়া হবে বলিউড অভিনেত্রী জুহি চাওলাকেও। সামাজিক আন্দোলনে ভূমিকা রাখায় জুহিকে এই স্বীকৃতি দিচ্ছে ‘স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার’ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকে শুরু হয় এই স্মিতা পাতিল পুরস্কার। বলিউডের অভিনেত্রীরাই এই পুরস্কার পেয়ে থাকেন। শ্রীদেবী, মণীষা কৈরালা, মাধুরী দীক্ষিত, কাজল, টাবু, ঊর্মিলা মাতন্ডকর, ঐশ্বরিয়া রাই বচ্চন, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা এই পুরস্কার পেয়েছেন। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ক্যাটরিনা কাইফের নাম।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 