News Bangla 24 BD | গ্রিসে শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গ্রিসের লেসবস দ্বীপের মারিয়া এলাকায় একটি শরণার্থী শিবিরে স্থানীয় সময় সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শরণার্থী শিবিরটির প্রায় সব তাবুই পুড়ে ছাই হয়ে গেছে।

এখানে বসবাসকারী প্রায় তিন থেকে চার হাজার শরণার্থী এখন পাশের একটি খোলা মাঠে মানবেতর রাত কাটাচ্ছে। পুলিশ ধারণা করছে, কেউ উদ্দেশ্যমূলকভাবে এতে আগুন লাগিয়েছে। খবর এএফপির।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু সেখানে খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবার সব সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনার পর থেকে শরণার্থী নিবন্ধনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিসের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন ধরণের তথ্য প্রচার করছে। দেশটির সংবাদ সংস্থা এনা বলছে, শরণার্থী শিবিরে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসীদের মধ্যে দ্বন্দ্বের কারণে কেউ ইচ্ছাকৃতভাবে এখানে আগুন লাগিয়েছে।

আবার এথেন্সভিত্তিক পত্রিকা কাথিমেরিনি বলছে, শরণার্থীদের তুরস্কে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে- এমন গুজবে আশ্রয় শিবিরটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ কিছু লোক।

গ্রিসে বর্তমানে ৬০ হাজার শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী রয়েছে। তাদের অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ