News Bangla 24 BD | বাবার জন্য অনেক ছবিতে সুযোগ পাননি সোনম!‌ - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

বাবার জন্য অনেক ছবিতে সুযোগ পাননি সোনম!‌


বাবা অনিল কাপুরের জন্যই নাকি অনেক সিনেমায় সুযোগ পাননি সোনম কাপুর। এমনকী ‘‌প্রেম রতন ধন পায়ো’‌ সিনেমাতে তাঁর সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন সালমান খান। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ৩১ বছর বয়সি বলিউড এই অভিনেত্রী।

বলেন,‘‌বাবার বন্ধু, তাই আমার সঙ্গে কীভাবে রোম্যান্স করবেন, সেটা ভেবেই প্রথমে সিনেমাটি করতে চাননি সালমান।’‌

শুধু ‘‌বজরঙ্গি ভাইজান’‌ নন, মায়ের বান্ধবী হওয়ায় সোনম কাপুরকে নিজের সিনেমায় অভিনয়ের এখনো অবধি সুযোগ দেননি ফারাহ খানও।

অনেকেই ভাবেন সোনম কাপুর, আলিয়া ভাট কিংবা শ্রদ্ধা কাপুররা সহজেই সিনেমায় কাজ পেয়েছেন। সাক্ষাৎকারে তাঁদেরও একহাত নেন সোনম। বলেন,‘‌বিখ্যাত বাবা-‌মায়ের সন্তান না হয়েও দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। আর আমি কখনো কোনো ব্যাপারে বাবার সাহায্য নিতে চাইনি।

এমনও দিন গেছে, যখন বাবা এই ব্যাপারটি নিয়ে রাগ করেছে।’‌ ‘‌নীরজা’-‌র সাফল্যের পর ‘‌ভিরে দি ওয়েডিং’‌-‌এ অভিনয় করছেন সোনম। তাঁর বন্ধুর চরিত্রে রয়েছেন কারিনা কাপুর খান, স্বরা ভাস্করের মতো তারকারা।‌ ‌-আজকাল

এ বিভাগের অন্যান্য সংবাদ