News Bangla 24 BD | 'কৃষ ৪' নিয়ে যা বললেন হৃত্বিক - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘কৃষ’ সিরিজের নির্মাতা রাকেশ রোশন আগেই ঘোষণা দিয়েছিলেন ‘কৃষ ৪’ নির্মাণের। এবার হৃত্বিক রোশন খবরটি নিশ্চিত করলেন। এবারও থাকছেন তিনি।

গত বুধবার হৃত্বিকও টুইটে লিখেন, ”কৃষ ৪’-এর জন্য গণপতির (দেবতা গণেশ) আশীর্বাদ।’

নিজের কাজ সম্পর্কে হৃত্বিক বলেন, ‘কাবিল’ ছবির কাজ প্রায় শেষ। ছবিটি নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে। পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। ‘৫০ দিনে আমরা ছবিটির শুটিং করছি। আর মাত্র ২দিনের শুটিং বাকি আছে। সবচেয়ে কম সময়ে কাজ শেষ করা ছবি এটি।’

‘কৃষ’ সম্পর্কে হৃত্বিক বলেন, ‘কৃষ ৪’ নিয়ে বাবা এখন পরিকল্পনা করছেন। ২০১৮ সালের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারে।’

হৃত্বিক বছরে একটির বেশি চলচ্চিত্রে সাধারণত অভিনয় করেন না। তবে সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন শুটিংয়ের সময় কমিয়ে আরও বেশি ছবিতে অভিনয় করার।

কিছুদিন আগে হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন জানিয়েছিলেন, ‘কৃষ ৪’ নির্মাণ করবেন। গণেশ চতুর্থীর উদযাপনের শেষে কৃষ-রূপী গণেশকে দেখেই ছবিটি নির্মাণের কথা মাথায় আসে তার। এরপর টুইটে তা ঘোষণা দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ