News Bangla 24 BD | কৃষ্ণাঙ্গ বিক্ষোভ : যুক্তরাষ্ট্রের শারলোটে জরুরি অবস্থা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কৃষ্ণাঙ্গ বিক্ষোভ : যুক্তরাষ্ট্রের শারলোটে জরুরি অবস্থা


যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের শারলোটে এক কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠা বিক্ষোভের জেরে শহরে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্য গভর্নর।

মঙ্গলবার কিথ ল্যামন্ট স্কট নামে ৪৩ বছর বয়সি কৃষ্ণাঙ্গকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় এবং স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত থাকে।

এরই মধ্যে বিক্ষোভ চলার সময়ে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ নিয়ে উত্তেজনা আরো বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শারলোট শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ম্যাক ক্রোরি।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এক সপ্তাহে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার তৃতীয় ঘটনা এটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। নাগরিক অধিকার হরণের অভিযোগ তুলে প্রতিবাদ-বিক্ষোভ করছেন তারা।

বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। শত শত কৃষ্ণাঙ্গ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বিক্ষোভ থেকে কিছু সহিংস ঘটনাও ঘটেছে।

নর্থ ক্যারোলাইনার গভর্নর প্যাট ম্যাক ক্রোরি এর আগে জানিয়েছিলেন, বিক্ষোভের কারণে ন্যাশনাল গার্ড ও হাইওয়ে প্যাট্রোল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু পরে জরুরি অবস্থা জারি করেন।

স্কটের মৃত্যু নিয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ভিন্ন ভিন্ন দাবি করছে। পুলিশের দাবি, স্কটের কাছে বন্দুক ছিল। যে কারণে তাকে গুলি করা হয়। আবার প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, স্কটকে গুলি করার সময় তিনি নিরস্ত্র ছিলেন।

এদিকে বিক্ষোভে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও বিক্ষোভকারী আহত হয়েছেন। শারলোটে পরিস্থিতি এখন থমথমে। কোনো বাধা না মেনে বিক্ষোভ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে কৃষ্ণাঙ্গরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ